সেপ্টেম্বর ৩০, ২০২৬ ০৪:৩৯

পরশুরামে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী


পরশুরাম প্রতিনিধি : পরশুরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় পরশুরামের ঘাটঘর ব্রীজের পাশে তিনি ভেন্যু পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা দেন। আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শনে তিনি বুধবার আবারও আসবেন বলে জানান।
প্রতিমন্ত্রী বলেন,‘এখানে মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের কাজ উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ১হাজার ৫শ ৪২কোটি টাকার এ প্রকল্প ১অক্টোবর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। অনেক প্রকল্পের মধ্যে এ প্রকল্প অন্যতম। উনি শুরুতে এখানে আসবেন। এর মাধ্যম এখানে ২০২৪সালে যে বন্যা হয়েছিল সেখানে মানুষের আবাদি জমি ও ঘরবাড়ি ছিল সেসব তালিয়ে যায়।
এজন্য প্রধানমন্ত্রী এ প্রকল্প একনেকে অনুমোদন করে এ এলাকার দুই লাখের বেশি মানুষের বাপ-দাদার আবাস ভূমি যেন আর না হারায়, আর যেন বিলীন না হয়ে যায় এবং বিভিন্ন সময়ে বন্যার সময় যেন এ এলাকা আচমকা বন্যার মুখে পড়ে সে জন্য স্থায়ীভাবে এ বাঁধ তৈরি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রকল্প প্রথম পর্যায়ে যেভাবে হবে,দ্বিতীয় পর্যায়ে গিয়ে ধারাবাহিকভাবে আমরা শেষ করবো। আর এ প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষদের দীর্ঘদিনের যে দু:খ দুর্দশা তা লাঘব হবে এবং জীববৈচিত্র্য তার প্রাণ ফিরে পাবে। আর দুই-চার-দশ বছরের জন্য নয়, শত বছরের জন্য এ এলাকার মানুষ যেন প্রকল্পের মধ্য দিয়ে উপকৃত হয়, সেভাবে আমরা প্রকল্পটা বাস্তবায়ন করবো।’
এসময় উপস্থিত ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পাউবো প্রকৌশলী নাহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়াত আখতার নূর ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!