দাগনভূঞা প্রতিনিধি : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দাগনভূঞায় ‘ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ’ এর নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবুন নাহার।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুর করিম নোবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আকবর হোসেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব কামরুল উদ্দিন, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শিক্ষা প্রসারে কলেজ কর্তৃপক্ষের ভূমিকার উচ্চ প্রশংসা করেন। তিনি একটি সুন্দর, সবুজ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
Post Views: ৫৪