সেপ্টেম্বর ১৫, ২০২৬ ০০:৪৬

সকালে বাড়ি উপহার, দুপুরে হারুন এর কবরের নেইম প্লেট উপড়ে ফেলল দুর্বৃত্তরা


নিজস্ব প্রতিনিধি :  ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ হারুনের কবরের উন্নয়ন কাজ শেষে সেখানে নেইম প্লেট স্থাপন করেছিল মজিবুল হক ফাউন্ডেশন। সকালে শহীদ পরিবারের জন্য বাড়ি উপহারের কর্মসূচির পর দুপুরে কবর জিয়ারত করতে এসে নেইম প্লেটটি দেখতে পাননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ হারুনের কবরটি ঢালাই করার পর মজিবুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সেখানে একটি নেইম প্লেট স্থাপন করা হয়। তবে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতারা কবর জিয়ারত করতে গেলে নেইম প্লেটটি দেখতে পাননি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারা কী? উদ্দেশ্যে নেইম প্লেটটি উপড়ে ফেলেছে, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ঘটনাটি তদন্ত করে দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিয়া উদ্দিন জানান, মুজিবুল হক সমাজ উন্নয়ন সংস্থা হতে এটি  আমার মাধ্যমে স্থাপিত হয়েছে। রাতে নেইম প্লেট ঠিক ছিল কিন্তু দুপুরে কবর জিয়ারত করতে গিয়ে দেখতে পাইনি। এই বিষয়টি আমি জেলা ও উপজেলা বিএনপি এবং যুবদলকে অবগত করেছি। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন বলেছেন।

ইউনিয়ন বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম জানান, এটি একটি নিন্দনীয় কাজ। নেইম প্লেটটি উপড়ে ফেলায় দলের বদনাম হয়েছে। একজন মানুষ গুলি খেয়ে মারা গেল। তার জন্য কেন্দ্রীয় নেতারা এসেছেন। এখানেও রাজনীতি করার কোন কারন হতে পারেনা।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, নেইম প্লেট ভাঙ্গার বিষয়টি অবগত হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!