সেপ্টেম্বর ২২, ২০২৬ ০৩:৫৯

ফেনী কলেজে ছাত্রশিবিরের সিরাত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিনিধি : পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ফেনী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে সিরাত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রশিবিরের আয়োজনে অলিম্পিয়াডে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। গতকাল রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। কলেজ শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর শাখা সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের শহর মিডিয়া বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন,‘রাসূল সা. জীবনী নিয়ে চর্চা হওয়া প্রয়োজন। রাসূল সা. এর জীবনী নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। রাসূল সা. যে আদর্শ রেখে গেছেন তা কিয়ামত পর্যন্ত। রাসূল সা. এসেছেন দ্বীন কায়েমের জন্য। তিনি দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছেন।’

তিনি বলেন,‘আমরা আল্লাহর রাসূল সা. এর জীবন অনুযায়ী নিজেদের গড়বো। আমাদের নিজেদের আল্লাহর কুরআন অনুযায়ী গড়তে হবে। আজকের তরুণ প্রজন্ম আগামীর নেতৃত্ব দিবে। এখানে তোমরা যারা আছো তোমরাই আগামীর ভবিষ্যত৷ তোমরা রাসূল সা. এর আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের গড়বে।’

প্রধান আলোচক ফখরুল ইসলাম বলেন,‘আল্লাহর রাসূল সা. আমাদের যেভাবে পথ দেখিয়েছেন আমরা আমাদের জীবনকে সেভাবে সাজাবো। আর সেভাবে সাজাতে হলে আল্লাহর পাঠানো কুরআন আমাদের তেলোয়াত করবো। আমরা রাসূল সা. যতগুলো বই আছে,লেখা আছে সব আমাদের পড়তে হবে। আমাদের বেশি বেশি অধ্যায়ন করতে হবে৷ আমাদের চালচলনে রাসূল সা. এর আদর্শ থাকা উচিত।’

চার শতাধিক অংশগ্রহণ শিক্ষার্থী থেকে ৫০ জনকে পুরস্কৃত করা হয়। এরমধ্যে প্রথম পাঁচজনকে নগদ অর্থসহ , ৫০  জনকে ক্রেস্ট ও গিফট ব্যাগ উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!