আ’লীগের নাম নিলে নাউযুবিল্লাহ বলবেন -বাহার
নিজস্ব প্রতিনিধি : সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল রবিবার বিকালে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন জসিম ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম দুলালসহ প্রমুখ। এসময় নেতাকর্মীরা আওয়ামীলীগের কর্মকান্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
শেখ ফরিদ বাহার বলেন, ‘কোনো রাজনৈতিক নেত্রী কখনও পলায়ন করেনা। তার জীবন কাটতেছে সেখানে কাজের বুয়া হিসাবে, রাজনৈতিক নেত্রী হিসেবে নয়। মুখে আওয়ামীলীগের নাম নিবেন না, আওয়ামীলীগের নাম নিলে নাউযুবিল্লাহ বলবেন। বাংলার মাটিতে তাদের আর জায়গা হবেনা। এখন নৌকার মাঝি নেই। তার বাংলার মাটিতে আসাতো দূরের কথা, এখানে দাফনও হবেনা। এদেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে বাংলার মাটিতে দাফন করতেও দিবে না।’