ঢাকা অফিস :
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুর একমাত্র ছেলে মিহরান মায়াজ ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। মিহরান মায়াজের অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব।
এসময় প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব মিহরান মায়াজের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি মিহরান মায়াজের দ্রুত সুস্থতা কামনা করেন।
Post Views: ৪৬