অক্টোবর ১২, ২০২৬ ০৩:৫০

৫ হাজার টাকার বিনিময়ে পরশুরামে সাটানো হয় আ’লীগের পোস্টার


* অর্থের যোগানদাতা হিসেবে উঠে এসেছে হেলাল নামে এক প্রবাসীর নাম
* উঠে এসেছে তানজিম নামে আরেক যুবকের নামও
* ওরা দিনে বিএনপি করে, রাতে আ’লীগের সাথে যোগাযোগ করে: ইউনিয়ন বিএনপির সভাপতি

নিজস্ব প্রতিনিধি : পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পোস্টার লাগানোর অপরাধে আনন্দ (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এঘটনায় প্রবাসী আওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেন হেলাল এর কাছ থেকে ৫হাজার টাকার বিনিময়ে পোস্টার লাগানোর চুক্তি হয়েছিল বলে স্বীকার করেন আটক হওয়া ওই যুবক। সে রাজষপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাজষপুর বাজারে রাত ৩টায় পোস্টার লাগান আনন্দ। সেই সময় বাজারের নাইটগার্ড ডালিম তাকে দেখতে পান। সে ডালিম কে দেখে পালিয়ে যায়। এদিকে সকালে খবর ছড়িয়ে পড়লে বাজার কমিটির সভাপতি এবং সাধারণ-সম্পাদক সহ পরশুরাম মডেল থানার পুলিশ এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আনন্দ পোস্টার লাগানোর বিষয়টি স্বীকার করেন।

এসময় আনন্দ জানান, প্রবাসী আওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেন হেলাল এর দেয়া ৫হাজার টাকার বিনিময়ে সে পোস্টার লাগাতে গিয়েছে।

আনন্দ বলেন, তানজিম নামে এক যুবক এই পোস্টারগুলো ঢাকা থেকে এসে দিয়ে চলে যায়। তানজিম রাজষপুর গ্রামে শফিকুর রহমান এর ছেলে।

বণিক সমিতির সভাপতি ডালিম জানান, রাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পোস্ট লাগানোর খবরটি সম্পূর্ণ সত্য। আনন্দ ছেলেটি নিজেই সবার সামনে স্বীকারোক্তি দিয়েছে। পোস্টার লাগানোর সময় নাইটগার্ড ডালিম কে দেখে সে পালিয়ে যায়। তার সাথে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে আর্থিক চুক্তি হয়েছে।

চিথলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি মাষ্টার শেখ আহম্মদ বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পোস্টার লাগানোর খবরটি সত্য। ওরা দিনে বিএনপি করে রাতে আওয়ামীলীগের লোকজনের সাথে যোগাযোগ করে। এরা দলের মীর জাফর। জাতীয় বেইমান। এ অপরাধী লোকদেরকে বিচারের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত।’
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আশ্রাফুল ইসলাম জানান, পোস্টার লাগানোর খবরটি সত্য এবং একজন কে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িত সবাই কে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!